,

আফগানিস্তানের নাঙ্গারহারে মসজিদে বোমা হামলায় নিহত ৬২

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় ৬২ মুসল্লি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মুসল্লি।

শুক্রবার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে হাকসা মিনা জেলার ওই মসজিদে বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিলেন।

এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি সংবাদমাধ্যমকে বলেন, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ। নিহত সবাই মুসল্লি।

গত বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ‘নজিরবিহীন’ বেসামরিক লোক নিহত অথবা আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর