,

‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করবো’

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন পরেই বিসিসিআই প্রধানের দায়িত্ব পাবেন সৌরভ গাঙ্গুলী। কলকাতার রাজপুত্র হিসেবে প্রসিদ্ধ সাবেক ভারতীয় এ অধিনায়ককে নিয়ে বাড়তি উচ্ছ্বাস থাকবেই। আর বাঙ্গালি হিসেবে বাংলাদেশের জন্যও তিনি বাড়তি উচ্ছ্বাস বয়ে নিয়ে আনবেন। এটাই প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের। অবশ্য বাংলাদেশী গণমাধ্যমকে তিনি এ ব্যাপারে নারাজ করেননি।

গতকাল ইডেন গার্ডেনে সংবাদমাধ্যমের সামনে এসে বিসিসিআই প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কের ব্যাপারটি নিয়ে বলেন। বিসিবি সভাপতির অভিনন্দন-বার্তা পেয়েছেন, সেটা তিনি নিজেই জানালেন। ভারতীয় বোর্ড প্রধান হিসেবে বিসিবির সঙ্গে সুসম্পর্ক যে তার অগ্রাধিকার সেটিও বলতে ভুললেন না, ‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব। দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সব সময়ই আগ্রহী সৌরভ। খোঁজ-খবর সব সময়ই রাখেন। বাংলাদেশী এই প্রতিবেদককে যেমন জিজ্ঞাসা করলেন পেসার তাসকিন আহমেদের কথা, ‘আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোরে বল করে। হ্যাঁ হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো নাকি!’

সৌরভের মতে, বিশ্বকাপে বাংলাদেশ ভুগেছে বোলিংয়ের কারণে। তবে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলেই মনে করেন তিনি, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর