,

চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ১৩০ পিস স্বর্ণের বারসহ আটক ১

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছেন এনএসআই কর্মকর্তারা। এ ঘটনায় জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জয়নাল।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই জামান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের বাসিন্দা জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৮টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় এসব স্বর্ণ।
রিপোর্ট লেখা পর্যন্ত আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জব্দ স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর