,

পেয়াজের পর রাজধানীর বাজারে বাড়ল আলুর দাম

news-image

নিউজ ডেস্ক : পেয়াজের পর রাজধানীর বাজারে আলুর দামও বেড়ে গেছে। গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৮-২০ টাকা। তবে আশার কথা হল, শিগগিই বাজারে নতুন আলু আসবে। তখন দাম কমবে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভারতের রফতানি বন্ধ করার খবরে হঠাৎ বেড়ে যাওয়া পেয়াজ এখনো কেজি প্রতি ১০০ করেই বিক্রি হচ্ছে। পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজিগুলোও। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, ফুলকপি মানভেদে বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা, পাকা টমেটো আগের সপ্তাহের মতো প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা।

চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। প্রতিকেজি গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৫৫০-৫৭০ টাকা, খাসি ৭০০-৮০০ টাকা, বয়লার ১৩৫-১৪০ টাকা, লাল লেয়ার ১৮০-২০০ টাকা, পাকিস্তানি কক ২৫০-২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর