,

পিরোজপুরে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপন

news-image

পিরোজপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে জন্মদিন পালন করেন নেতা কর্মীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক খালিদ আবু, সাংবাদিক মাহামুদুর রহমান মাসুদ, ইমাম হোসেন মাসুদ প্রমুখ। এছাড়া দুপুরে রক্তদান কর্মসূচি ও বিকেলে প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর