,

প্রেমিকের সঙ্গে পিয়া বিপাশার প্রকাশ্যে অন্তরঙ্গ ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রকাশ্যে এলো প্রেমিকের সঙ্গে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার অন্তরঙ্গ ছবি। আর কেউ নয় নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি প্রকাশ করেছেন পিয়া। ছবিতে দেখা যাচ্ছে তারা উভয়কে জড়িয়ে রেখেছেন।

তবে এখনো প্রেমিকের নাম-পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। ছবিতেও প্রেমিকের মুখ দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার হায়াতি। আলহামদুলিল্লাহ।’ এরই মধ্যে ৩৪ হাজারের বেশি লাইক পড়েছে ছবিটিতে।

সম্প্রতি এ বিদেশি প্রেমিকের সঙ্গে বাগদানও সেরেছেন পিয়া বিপাশা। চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ছেলের প্রসঙ্গে পিয়া বিপাশা জানান, পরিবারের পছন্দেই বিয়ে করছেন তিনি। তার হবু বর বাংলাদেশের নাগরিক নন, তিনি ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন।

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে। এবার বিয়ে করে দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছেন পিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর