,

স্টার স্পোর্টসে বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক করে বিজ্ঞাপন (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ৩ নভেম্বর নয়াদিল্লিতে গড়াবে দুদলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে টাইগারদের নিয়ে ব্যঙ্গ করল স্টার স্পোর্টস।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেলটি। এর আগে একটি প্রমো ভিডিও প্রকাশ করেছে তারা। তাতেই বাংলাদেশকে ব্যঙ্গ করা হয়েছে। ব্যঙ্গাত্মক এ বিজ্ঞাপনে আছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমো ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস। তাতে শেবাগকে বলতে শোনা গেছে, এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে?

সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক ভিডিও প্রমো পোস্ট করেছে স্টার স্পোর্টস। তাতে ক্যাপশনে তারা লিখেছে- জনস্বার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!

টি২০ ম‍্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত কি অপরাজেয় তকমা ধরে রাখতে পারবে?

উত্তর জানতে চোখ রাখুন

৩রা নভেম্বর, সন্ধ্যা ৬টা থেকে

স্টার স্পোর্টস ও হটস্টারে

https://youtu.be/vjKZOl_jAmM

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর