,

ইউজিসিকে নিয়মের বাইরে না যেতে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের তদারকির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নিয়মের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহের নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে শেখ হাসিনা তাদের উদ্দেশে বলেন, নিয়মের বাইরে যাবেন না। যথাযথভাবে নিয়ম মেনে চলবেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম জানান, আইন কার্যকরের মাধ্যমে ইউজিসিকে শক্তিশালী করা হবে জানিয়ে কমিশনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অধিভুক্ত কলেজগুলো পর্যবেক্ষণের জন্য ইউজিসিকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এর আগে দেশের উচ্চ শিক্ষা বিশেষ করে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে ইউজিসির কর্মকাণ্ড ও উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, দেশে সরকারি ও বেসিরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৫৫টি হয়েছে। কিন্ত ইউজিসির জনবল আগের মতোই রয়েছে। ব্যাপক সংখ্যক প্রতিষ্ঠানকে দেখভালের জন্য জনবল বাড়ানোর প্রয়োজনের কথাও জানান তিনি।

ড. শহীদুল্লাহ প্রধানমন্ত্রীকে আরো অবহিত করেন যে, ইউজিসি এরইমধ্যে গবেষণা নীতিমালা প্রস্তুত করেছে।

এছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মতো (বিপিএটিসি) শিক্ষকদের জন্যও একটি প্রশিক্ষণ একাডেমির তাগিদের কথাও জানান ইউজিসি চেয়ারম্যান।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর