,

মন্ত্রণালয়ের সঙ্গে সংসদীয় কমিটিগুলোর কাজে যে ধরণের সমন্বয় প্রয়োজন

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) বলেছেন, মন্ত্রণালয়ের সঙ্গে সংসদীয় কমিটিগুলোর কাজে যে ধরণের সমন্বয় প্রয়োজন, সেটা বলা যায়- সত্যিকার অর্থে নেই। অথচ সংসদীয় কমিটিগুলো কাজ করছে সংসদের পক্ষ হয়ে অথবা জনগণের পক্ষ হয়ে। এই কাজের দায়িত্ব এবং ক্ষমতা সংবিধান সংসদের ওপরে ন্যস্ত করেছে। মন্ত্রণালয়ের কাজ সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শ করে করা হলে মন্ত্রণালয় ও তার অধীনস্থ সকল সংস্থার নেয়া কাজের ভুল ত্রুটি অনেকাংশে কমে আসবে।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের আরো জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ এর অধীনস্থ সংস্থার গুরুত্বপূর্ণ সকল কাজ বিশেষ করে প্রকল্প গ্রহণ করার আগে সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শুধু নৌ-মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে নয়, সব কমিটির ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হওয়া উচিত বলেও মনে করছে এ কমিটি।

তিনি আরো বলেন, সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের মত তৃণমূলের কাজে যেতে পারবে না, সে সুযোগও কম। তবে পলিসি পর্যায়ের সব সিদ্ধান্তে থাকতে পারবে। তাই আগামীতে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সংস্থার স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করার আগে সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শের সুপারিশ করেছি।

আজ অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম)। কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর, এস এম শাহজাদা এমপি বৈঠকে অংশ নেন। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর