,

সন্ত্রাসী করে কোনো অধিকার আদায় হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হঠাৎ অশান্ত এ পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার জন্য যে শান্তিচুক্তি করা হয়েছে তারই আলোকে পাহাড়ে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। শান্তির সুবাতাস দেশের সব জেলার মতো পার্বত্য তিন জেলায়ও সমানতালে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়ের সন্ত্রাসীদের সাধারণ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সাধারণ জীবনে ফিরে আসেন, সন্ত্রাসী করে কোনো অধিকার আদায় হয় না। পাহাড়ে চাঁদাবাজি, খুন বন্ধ করুন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং’র সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সান্ত্বনা চাকমা, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আবেদিন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিন আহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, বিজিবির চট্টগ্রাম রেঞ্জের রিজিয়ন কমান্ডার আমিনুর রহমান শিকদার, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা