,

বাবরি মসজিদ ভাঙার দিনই রাম মন্দির নির্মাণের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির বিবাদে শুনানির শেষ হয়েছে গতকাল বুধবার। এ মামলার রায় কী হবে সেই দিকেই বহুদিন ধরে তাকিয়ে রয়েছে পুরো ভারত। যদিও এত অপেক্ষার মাঝে নেই ভারতীয় জনতা পার্টির সাংসদ সাক্ষী মহারাজ।

শুনানি শেষ হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়েছেন যে, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ শুরু হবে ডিসেম্বর মাস থেকেই। এমনকি মন্দির নির্মাণের দিনক্ষণও বলে দিয়েছেন তিনি। সাক্ষী মহারাজ জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর থেকে ওই স্থানে রামের মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। সাক্ষী মহারাজ বলেন, যেদিন এই কাঠামোটিকে ভেঙে দেয়া হয়েছিল সেই তারিখেই মন্দির নির্মাণ শুরু করা উচিত। বিষয়টা একেবারেই যুক্তিগ্রাহ্য।

নিজের সংসদীয় এলাকা উন্নাওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাক্ষী মহারাজ বলেন, এই স্বপ্নটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অক্লান্ত প্রচেষ্টার ফলেই বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, এই মন্দির নির্মাণে হিন্দু ও মুসলমানদের একসঙ্গে কাজ করা উচিৎ। সাক্ষী মহারাজের কথায়, সুন্নি ওয়াকফ বোর্ডকে এই সত্যটি মেনে নিতেই হবে যে বাবর তাদের পূর্বপুরুষ ছিলেন না, তিনি একজন হানাদার ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা