,

দেশে ফিরলেও খেলছেন না সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশগ্রহণ শেষে গতকাল দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরলেও এনসিএলের দ্বিতীয় পর্বে খেলা থেকে বিরত থাকবেন তিনি। দেশের বিভিন্ন স্থানের চারটি ভেন্যুতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনের ম্যাচের ১ম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশগ্রহণের আগে এই টুর্নামেন্ট দিয়েই শেষ বারের মত নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের অন্য সিনিয়র সদস্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরা। এই কঠিন সফরের প্রস্তুতির জন্য অচিরেই ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দল। ফলে এনসিএলে আর খেলা হচ্ছে না সাকিবের। ভারত সফরকালে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে বাংলাদেশ।

এদিকে এনসিএলের এই দ্বিতীয় পর্বে খেলতে পারছেন না বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম ও পেসার এবাদত হোসেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সদ্য শ্রীলঙ্কা সফর করে আসা এবাদতের ছুটি মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। মায়ের অস্ত্রোপাচারের সময় তার পাশে থাকার জন্য ছুটির আবেদন করেছেন সাদমান।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে বল করা এবাদত বিশ্রাম চায়। আমরাও মনে করি তার বিশ্রামের দরকার। সুতরাং আসন্ন এনসিএলের ২য় পর্বে সে থাকছে না। খুব শিগগিরই সাদমানের মায়ের অস্ত্রোপাচার হবে। এ সময় সে তার মায়ের কাছে থাকতে চায়। সুতরাং মানবিক কারণেই এই লিগে খেলার চেয়ে মায়ের পাশে থাকাটা তার জন্য জরুরি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর