,

শেখ হাসিনাকে সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলা ভাষাভাষী হওয়ায় বাংলাদেশ আর কলকাতার মানুষদের মধ্যে আলাদা একটা টান আছে। ক্রিকেটের ‘দাদা’খ্যাত সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় তাই বেশ খুশি বাংলাদেশের ভক্ত-সমর্থকরাও। কেননা বাঙালি সৌরভ বাংলাদেশের ক্রিকেটকে ভালো বুঝবেন, সেটিই স্বাভাবিক।

একদিকে বিসিসিআইয়ের দায়িত্ব হাতে নিচ্ছেন সৌরভ। আরেকদিকে ভারতের কলকাতায় ঐতিহাসিক ইডেন গার্ডেনে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টেস্টটি ঘিরে তাই আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

এবার শোনা গেল আরও চমকপ্রদ এক খবর। ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক এই টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। কলকাতার জনপ্রিয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ ছেপেছে এমন খবর।

আগামী ২২ নভেম্বর শুরু হবে ইডেন টেস্ট। ‘আনন্দবাজার’ জানিয়েছে, সেই টেস্টটাকে উৎসবের আমেজে রাঙিয়ে দিতে চান নতুন বোর্ড প্রেসিডেন্ট। তাই শেখ হাসিনার কাছে তিনি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোনও উত্তর না দিলেও দ্রুতই সেটা দেয়া হবে বলে মনে করছে কলকাতার পত্রিকাটি।

আগ্রহ তৈরি হয়েছে, ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে? এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ নয়াদিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। যার পরে জল্পনা শুরু হয়েছে, তিনি নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌরভ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর