,

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের সোহাগপুরে  কাভার্ড ভ্যানের চাপায় বাই  সাইকেল আরোহী এক বেকারি শ্রমিক নিহত হয়েছে।  নিহতের নাম সাচ্চু মিয়া । সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিরামপুর গ্রামের আব্দুল বারিক মিয়ার ছেলে। নিহত সাচ্চু মিয়া সোহাগপুর বাস স্ট্যান্ডে বেকারীতে কর্মরত ছিলেন।

জানা যায়, বুধবার রাতে বাইসাইকেল যোগে আশুগঞ্জ থেকে সোহাগপুরে যাচ্ছিল পতিমধ্যে সিলেটগামী  একটি কাভার্ড তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।নিহতের বড় ভাই বাছির মিয়া জানান, বাইসাইকেল যোগে সোহাগপুর কর্মস্থলে ফেরার পথে সিলেট গামী কাভার্ড ভ্যানটি আমার ভাইকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর