,

ঢাকা সফর নিয়ে যত কথা নিউইয়র্কের ৫ সিনেটরের

news-image

অনলাইন ডেস্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটের ৫ সদস্য বাংলাদেশে যাচ্ছেন ‘শুভেচ্ছা সফরে’। শুক্রবার (১৮ অক্টোবর) তারা নিউইয়র্ক ত্যাগ করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি হিসেবে তারা সপ্তাহখানেক কাটাবেন বাংলাদেশে।

৫ সদস্য হলেন- স্টেট সিনেটর জন ল্যু, লুইস সেপুলভেদা, জেমস স্কুফিস, লিরয় কমরি ও কেভিন এ পার্কার। সকলেই ডেমক্র্যাটিক পার্টির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের ঘনিষ্ঠ বন্ধু।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এ বছর নিউইয়র্ক সফরকালীন সময়ে স্টেট সিনেটর লুইস সেপুলভেদা তার সাথে সাক্ষাৎ করেন। সে সময়েই স্পিকার তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই টিমের সাথে যাচ্ছেন নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পথিকৃত মোর্শেদ আলমসহ কয়েকজন। এ সফর নিয়ে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, এরা বাংলাদেশের জন্যে কিছুই করতে পারেন না। সে এখতিয়ার তাদের নেই। তবে প্রবাসীদের সমস্যায় তারা সব সময় পাশে রয়েছেন।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর