,

বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো : ফিফা সভাপতি

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখানে সাংবাদিক ফিফা সভাপতি বলেন, সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।

উচ্ছ্বসিত ফিফা সভাপতি বলেন, দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়।

এর আগে মঙ্গোলিয়া থেকে রাত সোয়া একটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফিফা সভাপতির। কিন্তু প্রবল বাতাসের কারণে তার যাত্রা বিলম্ব হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর