সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা-নিকের সংসার ভেঙে যাচ্ছে!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া গেল বছরের ডিসেম্বরে বিয়ে করেন মার্কিন গায়ক নিক জোনাসকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সংসার করছেন এই জুটি।

বিভিন্ন অনুষ্ঠানেই তাদেরকে একসঙ্গে দেখা যায়। কোন অনুষ্ঠানে গেলে বেশিরভাগ সময় দুজনকেই দেখা যায়। সেসব অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে এমনভাবে জড়িয়ে-পেঁচিয়ে থাকেন তারা, কারণে-অকারণে সেই ছবিগুলো মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু বছর না গড়াতেই তাদের মধ্যে শুরু হয়েছে মনোমালিন্য। খবর বেরিয়েছে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এ দম্পতি।

এমন খবর প্রকাশ করেছে ওকে নামের একটি ইউএস ভিত্তিক ম্যাগাজিন। ওকে ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছে। কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে বনিবনা হচ্ছে না এ দম্পতির।

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন, আর তাতেই সমস্যা আরও বেড়েছে।

এছাড়া জোনাস পরিবারও নাকি বেজায় চটেছে প্রিয়াঙ্কার উপর। তাঁদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী কোনও মেয়ের মতোই আচরণ করেন।

কদিন বাদেই তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী। তার আগেই তাদের মধ্যে দেখা যাচ্ছে মনোমালিন্য। জানা যায়, দুজন দুজনের কিছু অভ্যাসে এতটাই বিরক্ত যে হুমকি পর্যন্ত দিয়ে রেখেছেন। যেমন পার্টি করা নিয়ে তাঁদের মধ্যে খুবই ঝামেলা হয়। প্রিয়াঙ্কা কার সঙ্গে পার্টি করবেন, কতক্ষণ পার্টি করবেন এই নিয়েই ঝগড়া হয় বেশিরভাগ সময়। অন্যদিকে নিক খুব বদমেজাজী।

তাই প্রিয়াঙ্কা নিককে হুমকি দিয়ে রেখেছেন নিক যদি তার এসব অভ্যাস বাদ দিতে না পারেন তাহলে তিনি ছেড়ে চলে যাবেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে