,

ছাত্রদলের নতুন কমিটির সভাপতিও সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার আদালতের বিচারক নুসরাত সাহারা বীথির আদালত এ আদেশ দেন। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। তবে আদালতে কর্মরত সাংবাদিকরা এ বিষয়ে আজকে জানতে পেরেছেন। এদিকে সমন জারির বিষয়ে জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ তরিকুল গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশ মোতাবেক সমন বিবাদীদের ঠিকানায় পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নথি থেকে জানা যায়, ১২ সেপ্টেম্বর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছাত্রদলের কাউন্সিলরের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।
কিন্তু এরইমধ্যে কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের সভাপতি হিসেবে ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন। গত ২৩ সেপ্টেম্বর মামলায় তাদের পক্ষভুক্ত করা হয়। এ কারণে বিচারক তাদের আদালতে হাজির হওয়ার নোটিশ দেন।

বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর