,

স্বামীর কাছ থেকে বিচ্ছেদের আবেদন সেই ইলহান ওমরের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইলহান ওমর, মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মুসলমান নারী সদস্য। সম্প্রতি তিনি তার স্বামী আহমেদ হিরসির কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেছেন। তাদের সংসারের এই ভাঙন মেরামত করা অসম্ভব বলে দাবি করেন তিনি।

গত আগস্ট থেকেই এই দম্পতির মধ্যে কলহের খবর শোনা যাচ্ছিল। রাজনৈতিক পরামর্শক টিমথি মিনাটের সঙ্গে সম্পর্কে জাড়িয়ে পড়েছেন বলে ইলহানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

কংগ্রেস দলীয় এই নারী রাজনীতিবিদের নির্বাচনী প্রচারে কাজ করছেন টিমথি। তবে এ ব্যাপারে সোমালিয়া বংশোদ্ভূত ইলহান কিংবা মিনাটের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
৩৭ বছর বয়সী ইলহান ওমর ও তার চেয়ে দুই বছরের বড় হিরসির সংসারে তিনটি সন্তান রয়েছে। ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছে।

২০০২ সালে ধর্মীয় উৎসবের মাধ্যমে তাদের প্রথম বিয়ে হয়েছিল। তখন ইলহানের বয়স ছিল ১৯।

বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। তখন ব্রিটেনে জন্ম নেয়া আহমেদ নুর সাঈদ এলমি নামের একজনকে বিয়ে করেছিলেন ইলহান।

কিন্তু তার সঙ্গেও বিচ্ছেদ ঘটে ইলহানের। পরবর্তীতে ২০১৮ সালে ফের হিরসিকে বিয়ে করেন ইলহান।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা