,

মা ইলিশ বহন, ৩ পুলিশ বরখাস্ত

news-image

শরীয়তপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বহনের দায়ে শরীয়তপুরে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পুলিশের অ্যাসিসটেন্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও কনস্টেবল হৃদয় হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের সদর হাসপাতালের সামনে দিয়ে চারটি মোটরসাইকেলে ইলিশ মাছ নিয়ে যেতে দেখে তাদের পিছু নেয় স্থানীয় জনতা। পানি উন্নয়ন বোর্ডের সামনে তাদের গতি রোধ করে তল্লাশি করে দুটি মোটরসাইকেল থেকে দুই বস্তায় অন্তত ২০০ ইলিশ মাছসহ পুলিশের তিন সদস্যকে আটক করেন স্থানীয়রা। এ সময় অপর দুই মোটরসাইকেলসহ বাকি সদস্যরা পালিয়ে যান।

পরে সেখান থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ মা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিম খানায় প্রদান করেন।

খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে নিয়ে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত ১২টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন আটক তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন।

পুলিশ সুপার বলেন, ‘মা ইলিশ পরিবহনের দায়ে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাধী যেই হোক কেউ আইনের বাইরে নয়। অপরাধী অপরাধীই।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা