,

ধোনির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে বসতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। লম্বা বিরতি নিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি আদৌ কবে মাঠে নামবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। সবটাই অনুমানভিত্তিক।

এবার ধোনির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে বসতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়।

আগামী মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। দু’দেশের মধ্যে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধেই প্রত্যাবর্তন করতে পারেন ধোনি।
ধোনির ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সুপ্রিমো সৌরভের বক্তব্য, “আগামী ২৪ অক্টোবর আমি নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসব। ওদের থেকে জানতে চাইব, ধোনিকে নিয়ে কী ভাবনা রয়েছে। তারপর আমি নিজের মতামত দেব। আমি নিজে ধোনির সঙ্গে কথা বলে জানতে চাইব ও কী চাইছে আর না চাইছে। আমি এতদিন এই বিষয়টার মধ্যে ছিলাম না, ফলে আমার স্বচ্ছ ধারণা নেই। কিন্তু এখন আমি যে জায়গায় আছি, সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারব।”

আগামী ২৩ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সৌরভ। আগে ঠিক হয়েছিল, ২১ অক্টোবর নির্বাচকরা বৈঠকে বসবেন। সেটি পিছিয়ে গিয়ে ২৪ তারিখ করা হয়েছে।

সৌরভ এ প্রসঙ্গে বলছেন, “২৪ অক্টোবর নির্বাচকদের সঙ্গে আমার প্রথম বৈঠক। আমি অধিনায়কের সঙ্গেও বসব। কিন্তু বোর্ডের নয়া সংবিধান মেনে কোচ (রবি শাস্ত্রী) সে বৈঠকে থাকবেন না।”

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর