,

জয়ে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতায় জয় পেয়েছে বাংলাদেশ। কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। চার দেশকে নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রথমবার হচ্ছে বাংলাদেশে।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে বিরতির পর দারুণ ফুটবলে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ প্রথমবার গোলের উৎসব করে ৪৯ মিনিটে। অপূর্ব মালির থ্রু থেকে মিডফিল্ডার মইনুল এগিয়ে নেয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আবারো স্কোরশিটে নাম তোলে মইনুল। অধিনায়ক জনি শিকদারের ক্রস থেকে প্লেসিং শটে জাল খুঁজে পায় এই মিডফিল্ডার।

দিনের অন্য ম্যাচে হয়েছে গোল উৎসব। ফ্যারো আইল্যান্ডস ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে।

শুক্রবার এই ফ্যারো আইল্যান্ডসের বিপক্ষেই নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। দুই দিন পর ২০ অক্টোবর স্বাগতিকরা শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। পয়েন্টের শীর্ষে দল হবে চ্যাম্পিয়ন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর