,

সৌদি আরবের সৌরবিদ্যুতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে উল্লেখ করে বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে সৌদিভিত্তিক বিয়াদ কেবল গ্রুপ কোম্পানির দুই সদস্যের এক প্রতিনিধি দল। এ সময় তারা এ আগ্রহের কথা জানান।

এ সময় বিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা এবং মানসম্মত পণ্যের বিশাল বাজার, সেই সঙ্গে রয়েছে শতভাগ রফতানির সুবিধা। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বিডা প্রস্তুত।

বিয়াদ কেবল গ্রুপ কোম্পানির প্রতিনিধিদল ১২ অক্টোবর বাংলাদেশে সফরে এসেছেন। তারা ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তারা বিদ্যুৎ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর