,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ পূজা মন্দিরের পূজারিদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন করলেন অ্যারোমা দত্ত এমপি

news-image

শারদীয় দূর্গাপূজা ২০১৯ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই চেক বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরো দেশে ৩৪ হাজার পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণে এই দেশে সা¤প্রদায়িক সম্প্রীতির দেশ হয়েছে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমারা কেউ সংখ্যালঘু নই। মহান মুক্তিযুদ্ধে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেছিলাম। এই দেশ কোনো ধর্ম বর্ণের নয় সকলের।

তিনি বলেন, আমাদের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। আমাদের সংবিধানে সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার দেয়া আছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক জেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তেমনিভাবে প্রতিটি জেলায় একটি করে মডেল মন্দির নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন উপজেলায় মন্দির সংস্কার, নির্মানের জন্যে ৪ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। প্রয়োজনে সরকার আরো দেবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল কুমার ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ নাগ, সাধারন সম্পাদক প্রদ্যুৎ নাগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

এ সময় বিভিন্ন পূজা মন্ডপের পূজারিরা উপস্থিত ছিলেন। পরে ৪৮টি দুর্গা পূজা মন্দিরের পূজারিদের হাতে ২ লাখ ৬০ হাজার টাকার এই অনুদানের চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরীজ এর পক্ষ থেকে রুহ আফজাসহ মিষ্টি দিয়ে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর