,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে অভিযান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল কলেজের সময় লোকনাথ দিঘীর ময়দানে আড্ডা দেয়া তরুণ-তরুণী বিরুদ্ধে অভিযান শুরু করেছে ওসি সেলিমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা না হলেও বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে কে সতর্ক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আড্ডা দিয়ে তরুণ সমাজ যাতে বখে না যায় এজন্য এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট করে। যা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। আমরা বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে তাদের দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরো বেশি নজর দেয়ার আহ্বান জানান তিনি।

শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, বিভিন্ন পাবলিক প্লেসে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে শহরের ফারুকী পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ও বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে কে সতর্ক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর