,

ফিফা প্রেসিডেন্ট মধ্যরাতে ঢাকায় পা রাখবেন

news-image

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার মধ্যরাতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। রাত সোয়া একটার দিকে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার।

ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আসা হয়নি ইনফ্যান্তিনোর। এবার তিনি সফরে বেরিয়েছেন এশিয়ার এসব দেশের ফুটবলের কি অবস্থা দেখার জন্য। তারই অংশ হিসেবে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তার এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর’। ১৬ ঘন্টার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন ইনফ্যান্তিনো। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে তার। তারপর যাবেন বাফুফে ভবনে।

ফিফা প্রেসিডেন্টের এই সফরকে কেন্দ্র করে নতুনরূপে সেজেছে বাফুফে। বাফুফের ভবনগুলো নতুন করে রং করা হয়েছে। ইনফ্যান্তিনোকে লালগালিচা সংবর্ধনা দেয়ার প্রস্তুতিও রয়েছে।

বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুবার এসেছিলেন, ২০০৬ ও ২০১২ সালে। সর্বশেষ সেফ ব্ল্যাটার এসেছিলেন ২০১২ সালের ৬ মার্চ। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করার জন্য। এর আগে ২০০৬ সালে এসে বাফুফে ভবন উদ্বোধন করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর