,

সিরিয়ার সন্ত্রাসবিরোধী যুদ্ধে তুর্কি মিত্রবাহিনীর ৪৬ জন নিহত

news-image

অন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়ার সন্ত্রাসবিরোধী যুদ্ধে তুরস্কের মিত্রবাহিনী হিসেবে খ্যাত সিরিয়ান ন্যাশনাল আর্মির ৪৬ জন নিহত হয়েছে। অপারেশন পিস স্পিং শুরু থেকে এ পর্যন্ত উত্তর সিরিয়ায় তারা নিহত হয়েছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

তুর্কি সীমান্ত নিরাপদ, সিরীয় শরণার্থীদের নিরাপদে ফেরানো, সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা নিশ্চিতের উদ্দেশ্যে উত্তর সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ৯ অক্টোবর থেকে অপারেশন পিস স্প্রিং শুরু করে তুরস্ক সরকার। এতে আসাদবিরোধী সিরিয়া ন্যাশনাল আর্মি তুরস্কের সঙ্গে যোগ দেয়। উত্তর সিরিয়ায় ভয়াবহ এ যুদ্ধে সিরিয়া ন্যাশনাল আর্মির ১৩৬ জন যোদ্ধা গুরুতর আহত হন।

যুদ্ধগুলো বেশিরভাগ সীমান্তবর্তী উত্তর সিরিয়ার তাল-আবাদ ও রস-আল-আইন জেলার বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে।

সীমান্ত নিরাপদ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের ফিরিয়ে দিতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন পিস স্পিং শুরু করেছে তুর্কি সরকার। উত্তর সিরিয়ার পূর্ব ফোরাত নদী পিকেকে/পিওয়াইডি ও ওয়াইপিজে মুক্ত করতে চায় আঙ্কারা।

অনেক বছর ধরে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে তুরস্ক। পিকেকে সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন তালিকাভুক্ত করেছে। ওই সংগঠনটির হাতে এ পর্যন্ত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী, কিশোর ও শিশুরাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর