শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছর পর নতুন টিভিসিতে ফারিয়া শাহরীন

news-image

টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার ফারিয়া শাহরীন গত সপ্তাহে কুকওয়্যারের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রানা মাসুদ । তবে তিনি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করলেও ব্যস্ত থাকেন নাটকের জগতে। নোয়াখালীর মেয়ে ফারিয়া শাহরীন বাংলালিংক টিভিসি ‘কথা দিলাম’র জন্য সমধিক পরিচিত। একটি সাবানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেও তিনি আলোচিত হয়েছে। এসব বিজ্ঞাপনচিত্রের পর দীর্ঘদিন তাকে খুব একটা মডেল হিসেবে দেখা যায়নি। তবে এবারই বিজ্ঞাপনে মডেল হলেন এই অভিনেত্রী। কুকওয়্যারের এই বিজ্ঞাপনচিত্রটিতে তাকে সুন্দর একটি গল্পের মধ্যে দেখা যাবে বলে নির্মাতা দাবি করেছেন।

ফারিয়া শাহরীন বলেন , আমি ২ বছর পর বিজ্ঞাপন করছি। বিদেশ থেকে আসার পর এইটা আমার প্রথম বিজ্ঞাপন। রানা মাসুদ ভাইয়ের সঙ্গে এইটা আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজের অভিজ্ঞতা স্মৃতিময়। রানা মাসুদ ভাইয়ের কাজের গুণগত মান খুবই ভালো হয়। এইবারের কাজটি অনেক সুন্দর গোছালো একটি কাজ হয়েছে । এ কাজটি ভালো ছিল। গল্প এবং ভাবনা আমার কাছে ভালো লেগেছে। নির্মাতা অনেক যত্ন দিয়ে এটি বানিয়েছেন । আমার বিশ্বাস বিজ্ঞাপনচিত্রটি দর্শকের ভালো লাগবে ।

ফারিয়া শাহরীন ছেলেটি নামের একটি ছবিতে কাজ করেছেন। এরপর তাকে আর কোনো ছবিতে দেখা যায়নি। তিনি গত বছরের শুরুতেই গণমাধ্যমে অভিযোগ করেন, কথা দিলাম বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করার পর থেকেই তিনি বিভিন্ন আপত্তিকর অফার পেতে শুরু করেন। তাদের মধ্যে রয়েছেন প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী এবং কাস্টিং কাউচ। তিনি অভিযোগ করে বলেছেন, কোনো ব্যবসায়ী তাকে তাদের সঙ্গে বিদেশ যাওয়ার অফার দিয়েছেন। 

এজন্য তিনি যতো টাকা লাগে পাবেন। কেউ কেউ তাকে বিয়ের অফারও দিয়েছেন। কথা প্রসঙ্গে তিনি সোহেল আরমানের এই তো জীবন ছবির নাম উল্লেখ করে বলেছেন, ‘ আমি শাকিব খানের বিপরীতে এই ছবিটি করতে পারি যদি আপোষ করি।’ গ্ল্যামার জগতের গোপন দিক নিয়ে আরো অনেক কথা বলেছেন তিনি। কিন্তু সেই সময়েই গ্ল্যামার জগত সংশ্লিষ্ট অনেকেই তার অভিযোগের প্রতিবাদ করেছেন। সেই যাত্রা ঘটনা সেখানেই শেষ। তবে চিত্রজগত তাকে আর ডাকেনি। ফারিয়া শাহরীন ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার পেইজেন্টে রানাসর্ -আপ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম