,

উত্তরবঙ্গের মানুষের আর মঙ্গা শব্দ শুনতে হবে না- প্রধানমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : রংপুরসহ উত্তরবঙ্গের মানুষের আর মঙ্গা শব্দ শুনতে হবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।আজ বুধবার বেলা ১২টায় সময় ঢাকা-কুড়িগ্রাম- ঢাকা রুটের আন্ত:নগর ট্রেন চালুকরণ এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র‌্যাক প্রতিস্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজে একসময় কুড়িগ্রামকে ‘কুইরা গ্রাম’ বলতাম। কিন্তু কুড়িগ্রাম এখন আর ‘কুইরা গ্রাম’ নেই। আগামী দিনে কুড়িগ্রাম আরও উন্নত হবে।’ ‘উত্তরবঙ্গের বন্ধ সকল রেলপথ চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শিগগিরই এইসব বন্ধ রেলপথ আবারও চালু হবে।’ পরে বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির উদ্বোধন করেন।

এদিকে আন্ত:নগর ট্রেন চালুকরণ এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র‌্যাক প্রতিস্থাপনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে পৃথক অনুষ্ঠানে সরকারি-বেসরকারী ও আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।###

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা