,

সেই ওয়াহিদুল হকের বিচার শুরু

news-image

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৬ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়ে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন।

আদালতে প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার।

আদালতের আদেশ নিশ্চিত করে জেয়াদ আল মালুম বলেন, একটি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ০৪ মার্চ আদালত অভিযোগ আমলে নিয়েছেন।গত বছরের ২৪ এপ্রিল বারিধারা থেকে ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫০০ থেকে ৬০০ মানুষকে মেশিনগান দিয়ে হত্যার অভিযোগ রয়েছে বলে প্রসিকিউশন পক্ষ জানিয়েছেন।

এনএসআই-এর এই সাবেক কর্মকর্তা ১৬ অক্টোবর ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। ১৯৭০ সালের মার্চ মাসে রংপুর ক্যান্টনমেন্টে যোগ দেন। ১৯৭১ সালের ৩০ মার্চ পর্যন্ত সেখানে থেকে বদলি হন পাকিস্তানে। ১৯৭৩ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থানের পর ১৯৭৪ সালে দেশে ফেরেন। ওই বছরের শেষে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।

পরে ১৯৭৬ সালে পুলিশবাহিনীতে এএসপি পদে যোগ দেন। ১৯৯৬-৯৭ সালে তিনি এনএসআই’র ভারপ্রাপ্ত ডিজি ছিলেন। সর্বশেষ ২০০৫ সালে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা