,

দু’দিন সারাদেশে বৃষ্টি হতে পারে

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে বৃষ্টির শুরুটা হলো আজ পয়লা কার্তিক থেকেই। ঢাকা, দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। সকাল ১০টা ৪৫ এর দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন ঢাকা দক্ষিণাঞ্চল, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হবে।

ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ সময় মৌসুমি বায়ুর প্রভাব নেই। মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। তবে দক্ষিণ থেকে জলীয় বাষ্প এসে স্থানীয় মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, শ্রীমঙ্গলে থেমে থেকে আগামী কয়েক দিন এই বৃষ্টি হবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর