,

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাসুজ্জামান।

এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাছেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী ও মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ।

আলোচনা সভায় বক্তারা, খাদ্যের উৎপাদন আরো বৃদ্ধি করতে এবং দেশের সম্পদ বিনষ্টকারী ইদুঁর নিধনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। এর আগে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর