,

‘বন্দুকযুদ্ধে’ ৩৭ মামলার আসামি নিহত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠানবাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের বলছে, নিহত ইকবাল হোসেন আন্তজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানা ছাড়াও জেলার পাঁচটি থানা ও মিরসরাই থানায় মোট ৩৭টি মামলা রয়েছে। ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রবের ছেলে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে ফেনীর ডিবি ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ওই গ্রামে যৌথ অভিযান চালায়। পুলিশের আভিযানিক দল ছাড়াইতকান্দি গ্রামের পাঠানবাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ইকবাল গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ইকবালকে গুলিবিদ্ধ অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ইকবালের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৩৭টি মামলা রয়েছে। এর আগে একাধিক ঘটনায় তার বাড়ি থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা