,

রিফাত হত্যার প্রধান আসামির জামিন নামঞ্জুর

news-image

বরগুনা প্রতিনিধি : বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মামলার চার আসামির জামিন আবেদন শিশু আদালতে প্রেরণ করার পাশাপাশি পলাতক এক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়েছে।

বুধবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইয়াসিন আরাফাত এ আদেশ দেন।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মজিবুল হক কিসলু বলেন, রিফাত হত্যা মামলার ধার্য তারিখে বরগুনা জেলা কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়াও এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে হাজির হন।

তিনি আরও বলেন, ধার্য তারিখে আদালতে এ মামলার প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজির জামিন আবেদন করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এছাড়াও এ মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি রাশিদুল হাসান রিশান ফরাজি, তানভীর হোসেন, অয়ালিউল্লাহ ওলি এবং মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন।

মজিবুল হক কিসলু বলেন, এ মামলার পলাতক অপ্রাপ্তবয়স্ক আসামি মো. নাইমকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বিরুদ্ধে ২০১৭ সালে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

গত ২৬ জুন রিফাত শরীফ হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৪ আসামির মধ্যে ১৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত পলাতক আসামিদের মালামাল জব্দের আদেশ দিলে সাতজন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় অভিযুক্ত মো. নাইম ও মুসা নামে দুই আসামি এখনো পলাকত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর