,

পাকিস্তানকে পানি দেওয়া বন্ধের ঘোষণা মোদির

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত। ভারতের হরিয়ানার হিসারে ভোট প্রচারে গিয়ে সিন্ধুর নাম না করে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, পাকিস্তানে পানি দেওয়া বন্ধ করে হরিয়ানার কৃষকদের কাছে ওই পানি এবার পৌঁছে যাবে ।

মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তান। কিন্তু এবার সেটা আটকে দেব। আপনাদের ঘরে পৌঁছাবে ওই পানি। ওই পানি হরিয়ানা ও ভারতের কৃষকদের। আপনাদের জন্য লড়াই করছি।’

ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র। পাকিস্তানকে পানিতে মারতে সিন্ধুর অতিরিক্ত পানি আটকানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। অতিরিক্ত পানি রাভি নদীতে ফেলে স্থানীয় পানি সমস্যার কথা মেটানোর ভাবনা রয়েছে। চাপে পড়েছে পাকিস্তানও। ভারত পানি সংকট তৈরি করে ফিফথ জেনারেশন ওয়ারের পথে হাঁটছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

রদিকে, আর এক সপ্তাহও বাকি নেই হরিয়ানা ভোটের। শেষবেলার প্রচারে সেই পাকিস্তান আর জাতীয়তাবাদের আবেগকেই হাতিয়ার করলেন মোদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর