,

গুগল ম্যাপে শেরেবাংলা হল হয়ে গেল শহীদ আবরার হল!

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে শহীদ আবরার হল। শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। তবে গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে।

গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে।

এদিকে শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে শহীদ আবরার হল দেখাচ্ছে গুগল ম্যাপে। এছাড়া হলটিতে অবস্থিত কয়েকটি টয়লেটের নাম দেখাচ্ছে আবরার হত্যাকারীদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর