সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপে সহ-আয়োজক হতে চায়

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এ বিশ্বকাপের কিছু ম্যাচের আয়োজক হতে চায় বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফেরার পর মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘চেষ্টা করছি, যদি আমাদের নতুন স্টেডিয়ামটি করতে পারি তাহলে বলার জন্য সহজ হবে। নতুন স্টেডিয়ামে কিছু খেলা নিয়ে আসব। তবে সম্ভাবনা আছে, একেবারে যে নেই এমনটা না। তবে এটা নিয়ে ওদের কারও সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’

আগামী ২০২১ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এবারই যেটা প্রথম হতে যাচ্ছে ২০২১ সালে। এটা হবে আটটি দলক নিয়ে। অনূর্ধ্ব-১৯ বলতে আমাদের কোনো দল নেই। বিশ্বকাপটা বাংলাদেশেই হবে ২০২১ সালে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কি না? এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমাদের একটি পর্যবেক্ষণ দল যাবে (পাকিস্তানে)। পর্যবেক্ষণ দলের দেওয়া রিপোর্টের ওপর সব কিছু নির্ভর করছে। নিরাপত্তা দল যাচ্ছে, আমরা যতটা শুনেছি যে একটু দেরি করতে হচ্ছে। কারণ ওরা একটি চিঠি দিয়েছে যে ১৭ তারিখে দল যাবে। এরপর রিপোর্ট পাওয়ার পর আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারব।’

সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ক্লিয়ারেন্স পেলেই নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৭ দল পাকিস্তান সফরে যাবে বলে জানান পাপন। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। পাপন জানান, এটা বাংলাদেশের জন্য খুব ভালো খবর। গাঙ্গুলী এ দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের জন্য ভালো হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে