,

৫ মিনিটে ৩ খুন, লোমহর্ষক বর্ণনা পুলিশের

news-image

ডেস্ক রিপোর্ট : দুর্গাপূজার দশমীর দিন ছেলেসহ খুন হন বন্ধুপ্রকাশ-বিউটি দম্পতি। এই তিন খুনে সময় ব্যয় হয় মাত্র পাঁচ মিনিট। এই খুনের তালিকায় তিনজনের বদলে চারজন রাখলেও ভুল হবে না। কারণ, বিউটি ছিলেন অন্তঃসত্ত্বা।

গত এক সপ্তাহে এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হন মূল আসামি উৎপল বেহরাও। তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জেনেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তিন খুনের এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। গ্রেপ্তার উৎপল পেশায় একজন রাজমিস্ত্রি। মূলত অর্থিক লেনদেনের কারণেই বন্ধুপ্রকাশ পাল তার স্ত্রী বিউটি মণ্ডল ও তাদের একমাত্র সন্তান আর্য পালকে হত্যা করেন তিনি।

উৎপলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার (এসপি) মুকেশ কুমার এক সংবাদ সম্মেলনে জানান, নবমীর দিন সাগরদিঘিতে বোনের বাড়ি আসেন হত্যা মামলার মূল আসামি। এরপর সেখান থেকে অস্ত্র কেনেন তিনি। তারপর পেশায় শিক্ষক বন্ধুপ্রকাশ পালকে ফোন করে বিমার রশিদ চান। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় বন্ধুপ্রকাশ গালিগালাজ করেন উৎপলকে। এতে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়।

এসপি জানান, দশমীর দিন দুপুর ১২টায় বন্ধুপ্রকাশের বাড়ি আসেন উৎপল। দরজা খুলে দেওয়া হলে ঘরে ঢুকেই প্রথমে প্রকাশের উপর হামলে পড়েন তিনি। বোনের বাড়ির এলাকা থেকে কেনা ছুরি দিয়ে তাকে আঘাত করে হত্যা করেন। এরপর বিউটি ও তার সন্তান আর্যকে কুপিয়ে হত্যা করেন উৎপল।

পুলিশ বলছে, দুপুর ১২টা ৬ মিনিট থেকে ১২টা ১১-এই পাঁচ মিনিটের মধ্যে বন্ধুপ্রকাশ ও তার স্ত্রী-সন্তানকে খুন করে পালিয়ে যান উৎপল। পালানোর সময় তার ছুরিটি প্রকাশের বাড়িতেই রেখে যান তিনি।

পুলিশ কীভাবে উৎপলের খোঁজ পেল, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুর্শিদাবাদের এসপি মুকেশ কুমার জানান, উৎপল খুনের পর জামা পরিবর্তন করে ছুরি লেখে গেলেও বিমার রশিদটি নিতে ভুলে যাও। এমনকি সকালে তিনি প্রকাশকে ফোন করেন। সে রেকর্ড পুলিশের হাতে পৌঁছানোর পর বিমার রশিদ যাচাই করে তার পরিচয় মেলে।

এসপি আরও জানান, তাকে আদালতে পেশ করার পর পুলিশি হেফাজতের আবেদন করবে পুলিশ। জেলে আনা পর্যন্ত উৎপল পুলিশ হেফাজতেই থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা