,

দ্রুত ওজন কমানোর সেরা উপায়টি

news-image

স্বাস্থ্য ডেস্ক : রোগা হওয়ার রেসে দৌড়াতে গিয়ে একে একে অনেক পছন্দের খাবারই বাদ পড়েছে পাত থেকে! অনেকেই আলুও পাত থেকে সরিয়ে নেন নিশ্চয়ই! তবে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি এবার পরিচয় দিন বুদ্ধিমত্তার। ডায়েটে রাখুন মিষ্টি আলু। মেদ ঝরিয়ে ওজন কমাতে এটি দুর্দান্ত কার্যকরী।

মিষ্টি আলু কেন খাবেন?

‘আমেরিকান ওবেসিটি অ্যাসোসিয়েশন’ মিষ্টি আলু খাওয়ার কারন হিসেবে দেখেছেন, প্রয়োজনীয় খনিজ ও ফাইটোনিউট্রিয়েন্টের পাশাপাশি এতে আছে ভিটামিন এ যা শরীরের পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ।

আলু সাধারণত ডায়াবেটিক ও ওবেসিটির রোগীদের খেতে বারন করা হয়। কারণ এতে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) বেশি মাত্রায় থাকে বলে। তবে মিষ্টি আলুতে এটি একেবারেই কম থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা অতিরিক্ত খাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখে। ফলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে না।

মিষ্টি আলু হজমশক্তি অর্থাৎ মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যার ফলে খাওয়া ভালো ভাবে হজম হয়। গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা হয় না। শরীরে এনার্জি বাড়াতে এটি সাহায্য করে। ফলে এক্সারসাইজ করার ইচ্ছা ও ক্ষমতা বজায় থাকে। ক্লান্তি ভাব আসে না সারাদিনে।

শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে মিষ্টি আলু। কাণ এতে ক্যাটালেস ধরনের অ্যান্টি-অক্সাইডের পরিমাণ বেশি তাছাড়া রয়েছে জিঙ্ক সুপারঅক্সাইড, স্পোরামিন। এছাড়াও শরীরে জমে থাকা অতিরিক্ত পানি শোষণ করতে সক্ষম মিষ্টি আলু। অনেকের ওজন বেশি থাকে এই অতিরিক্ত পানির জন্যই।

ওজন কমাতে মিষ্টি আলু কীভাবে খাবেন?

মিষ্টি আলু অনেকেই খেতে খুব একটা পছন্দ করেন না। তাই তারা যদি ভেবে থাকেন ভেজে খাবেন এটি তাহলে ছেড়ে দিন খাওয়ার দরকার নেই। কারণ এতে কোনো ফলই পাবেন না বরং শরীরের ক্ষতি হবে। তাই মিষ্টি আলু যদি ওজন কমানোর জন্য খেতে চান তাহলে তা এই ভাবে খেতে পারেন।

আলু সেদ্ধ করে তা খান। মাইক্রোওয়েভে বেক করে খেতে পারেন। সালাদের সঙ্গে এক টুকরো আলু চাইলে মিশিয়ে খেতে পারেন কাচা। মিষ্টি আলু খেলে যেহেতু এনার্জি বাড়ে, তাই এক্সারসাইজ করার আগে আলু খান। এতে বেশিক্ষণ ধরে এক্সাসাইজ করার ক্ষমতা পাবেন ফলে দ্রুত কমবে ওজন। সপ্তাহে রোজ না হলে ৪ থেকে ৫ দিন একটি থেকে দু’টি মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন এবার থেকে। সুস্থ থাকার পাশাপাশি ওজনও কমাতে পারবেন সহজে।

ডায়াবেটিক রোগীরা কি মিষ্টি আলু খেতে পারবেন?

ডায়াবেটিকে আক্রান্ত রোগীরা মিষ্টি আলু খেতে পারবেন কি না তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই তা জানতে পারবেন। তবে যারা সুগার হওয়ার ভয়ে ও ওজন বাড়ার ভয়ে আলু খাওয়া ছেড়ে দিয়েছেন তারা বরং অবশ্যই এটি খাওয়া শুরু করুন। কারণ এতে সুগার হওয়ার কোনো চান্স নেই ও এটি খেলে ওজন কমতে শুরু করবে গ্যারান্টি দিয়ে বলছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর