,

শাকিবের নায়িকা ভিজে অসুস্থ!

news-image

বিনোদন প্রতিবেদক : জাহারা মিতু। কিছুদিন আগে চলচ্চিত্রে তার শুরু হয়, তাও বেশ জাঁকজমকপূর্ণভাবে। প্রথম ছবিতেই শাকিবের নায়িকা হয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছেন এ নায়িকা। ‘আগুন’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন কিং খান ও জাহারা মিতু।

তবে প্রথম ছবিতেই (শুটিং করতে গিয়ে) অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা জাহারা মিতু। বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে নায়িকা নিজেই দিয়েছেন এই তথ্য। বলেছেন, কদিন ধরে ভীষণ জ্বরে ভুগছি।

কারণ হিসেবে জাহারা মিতু বলেছেন, কয়েকদিন আগে কক্সবাজারে ‘আগুন’ছবির বৃষ্টিভেজা কিছু দৃশ্যের শুটিং করেছি। প্রথমে সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে গায়ে ঠান্ডা লেগে যায়। এরপর থেকেই জ্বরে ভুগছি আমি।

জানা গেছে, ‘আগুন’ সিনেমার দৃশ্যে প্রচুর ভিজতে হয়েছে জাহারাকে। একটি দৃশ্যের জন্য বারবার শট দিতে হয়েছে তার। এতে ঠান্ডা লেগে যায় জাহারার। সেখান থেকে জ্বরের সুত্রপাত হয় নায়িকার।

প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’র প্রথম রানার আপ ছিলেন জাহারা মিতু। সেখান থেকে মিডিয়ায় থিতু হয়েছেন তিনি। এরপর বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ চলচ্চিত্রে কাজ করছেন এই নায়িকা।

বদিউল আলম খোকন পরিচালিত শাকিব-জাহারা অভিনীত এই সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর