,

বাংলাদেশকে দুর্নীতির আখড়া বানানো হয়েছে : খন্দকার মাহবুব

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ সরকারের আমলে হত্যা, গুম, খুন, ধর্ষণের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতির আখড়া বানানো হয়েছে। এবার আইনজীবীরা মাঠে নেমেছেন। বর্তমান অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

মঙ্গলবার বিকেলে নবগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আর সময় নেই। জনগণ জেগেছে, আইনজীবীরা জেগেছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, ইনশাআল্লাহ মাঠ উত্তপ্ত করে খালেদা জিয়াকে মুক্ত করবো। আর যত রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানায় রয়েছেন, তাদেরও মুক্তি দিতে হবে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, সেলিমা রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর