,

পাকিস্তান সফরে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

news-image

অনলাইন ডেস্ক : প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন।

২০০৬ সালে প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামেলিয়ার সফরের পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজদম্পতি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে যান। তাদের সম্মানে পাক প্রধানমন্ত্রী বিশেষ ভোজের আয়োজন করেন।

উইলিয়ামের প্রয়াত মা প্রিন্সেস ডায়ানা ছিল ইমরান খানের বান্ধবী। শওকত খান মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সহায়তা তহবিল সংগ্রহে ১৯৯৬ ও ১৯৯৭ সালে তিনি পাকিস্তান সফরে যান।

ইমরান খানের সঙ্গে বৈঠকের আগে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও তার স্ত্রী সামিনা আরিফ নিজেদের সরকারি বাসভবন আইওয়ান সদরে তাদের স্বাগত জানিয়েছেন।

নীল কুর্তা পরে আসা মিডলটন পরবর্তীতে অভ্যর্থনার জন্য সবুজ ও সাদা ম্যাচ করা পোশাক পরেন। রাজদম্পতির সঙ্গে এসময় পাকিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত থমাস ড্রিউ ছিলেন।

মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য লাঘবে সচেতনতা বাড়াতে উইলিয়াম ও মিডলটনের চেষ্টার প্রশংসা করেন আরিফ। অন্যদিকে উষ্ণ অভ্যর্থনার জন্য পাক প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর