,

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দোকানে পণ্যের মূল্য তালিকাসহ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভ্রাম্যমান আদালত ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া শহরের আনন্দবাজার ও জগতবাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের আনন্দবাজার ও জগতবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় পণ্যের মূল্য তালিকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় তুলশী সাহা, আবুল কাশেম ও মাজেদুল নামে তিন মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও পঙ্কজ বড়ুয়া ব্রেকিং নিউজকে জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর