,

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৯৪১৩

news-image

২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার কিছু আগে ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এবার ৪৯ হাজার ৪১৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ (৪৬.৩১ শতাংশ), মেয়ে ২৬ হাজার ৫৩১ (৫৩.৬৯শতাংশ)। সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন ছেলে, তার স্কোর ৯০.৫। আর মেয়েদের মধ্যে একজন সর্বোচ্চ ৮৯ নম্বর পেয়েছেন।

নতুন পদ্ধতিতে গত ১১ অক্টোবর দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সরকারি ৩৬টি সরকারি মেডিক্যাল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর