,

রণবীর-আলিয়া বন্ধুত্বে ফাটল

news-image

বিনোদন ডেস্ক : পর্দায় আলিয়া ভাট আর রণবীর সিংয়ের রসায়ন দর্শক দারুণ পছন্দ করেছেন। পর্দার বাইরেও তাঁরা ভালো বন্ধু। কিন্তু এবার নাকি এই বন্ধুত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। রণবীর সিংয়ের ওপর আলিয়া ভাট খুব চটেছেন।

বিভিন্ন বিজ্ঞাপনে আলিয়া ভাট ও রণবীর সিং সবার নজর কেড়েছেন। জোয়া আখতারের ‘গালি বয়’ ছবিতে এই জুটিকে দর্শক দারুণ পছন্দ করেন। তাই সঞ্জয় লীলা বানসালিও তাঁদের একসঙ্গে আবার পর্দায় আনতে চেয়েছেন। কিন্তু রণবীর সিং সবার আশায় পানি ঢেলে দিয়েছেন।

সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ ছবিটি কফিনবন্দী হওয়ার পর আরেকটি নতুন ছবির কথা শোনা যায়। ‘ইনশাল্লাহ’ ছবিটি তিনি আলিয়া ভাট আর সালমান খানকে নিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সালমান খান এই ছবি থেকে সরে গেছেন। আর তারপর বলিউডের এই দাপুটে নির্মাতা ছবিটিকে বাক্সবন্দী করে দেন। তবে শোনা গেছে, তিনি আলিয়া ভাটকে নিয়ে নতুন ছবি করবেন। বানসালির ‘গাঙ্গুবাঈ’ ছবিতে আলিয়া ভাট মুখ্য চরিত্রে আছেন। তাঁর বিপরীতে বলিউডের কোন নায়ককে দেখা যাবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। আলিয়ার বিপরীতে প্রেমিক রণবীর কাপুরের নামও শোনা যাচ্ছে।

তবে এবার জোর গুঞ্জন, সঞ্জয় লীলা বানসালি তাঁর এই ছবির জন্য রণবীর সিংকে প্রস্তাব দেন। তিনি রণবীর সিংকে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। ‘গাঙ্গুবাঈ’ ছবিতে তাঁকে কেমিও হিসাবে দেখা যেত। কিন্তু রণবীর সিং এই চরিত্রটি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি কেন ছবিটি করবেন না, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে রণবীর সিংয়ের ‘না’ মেনে নিতে পারেননি আলিয়া ভাট। জোর খবর, এই বলিউড সুন্দরী রণবীর সিংয়ের ওপর খুব চটেছেন। তাতে এই দুই তারকার সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে।

আলিয়া তাঁর প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে প্রথম পর্দায় আসছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনসহ অনেক বলিউড তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর