সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ‘সোনার ছেলেরা’ নিরীহ ছাত্রদেরও নির্যাতন করে, বললেন মওদুদ

news-image

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ছাত্রলীগ-যুবলীগের সোনার ছেলেদের গত ১০ বছর ধরে নৈরাজ্যে দেশের মানুষ জর্জরিত। প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে। ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, দেশের অর্থনীতিকে পঙ্গু করে এক শ্রেণির মানুষ এই সরকারের মদদে এবং যারা এই সরকার পরিচালনা করছে তাদের প্রভাবে ও তাদের প্রত্যক্ষ অংশীদারিত্বে এই ধরনের দুর্নীতি চলছে দেশে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, পত্রপত্রিকার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে শুধু বুয়েট নয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের হল এবং ডরমেটরিগুলোতে ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট লোকজন টর্চার সেল তৈরি করেছে। তারা শুধু ভিন্ন মতাবলম্বীদের সেখানে নির্যাতন করে না, নিরীহ ছাত্রদেরও নির্যাতন করে এবং সেখান থেকে চাঁদা আদায় করে।

তিনি বলেন, আজকে আমাদের সময় হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার। আজকে আবরার ফাহাদ শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে গেছেন বাংলাদেশে যদি ভিন্ন মতাবলম্বন করা হয় তবে তাকে হত্যা পর্যন্ত করতে কার্পণ্য করে না বর্তমান সরকার।

মওদুদ বলেন, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং দেশের মানুষ যাতে সভ্যতার সহিত বসবাস করতে পারে সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন।

এই সরকার যত দ্রুত ক্ষমতা থেকে বিদায় নেবে দেশের জন্য তত মঙ্গল উল্লেখ করে তিনি বলেন, তাই আমরা দাবি করবো অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের সুযোগ সৃষ্টি করা উচিত।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরোয়ার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে