,

নাইজেরিয়ার মাদরাসা থেকে ৬৭ জনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে পুলিশ একটি মাদরাসা থেকে নির্যাতনের শিকার ৬৭ জনকে উদ্ধার করেছে। দেশটির উত্তরাঞ্চলের ওই মাদরাসা থেকে তাদের শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তাদের সবাই বালক কিংবা পুরুষ। তাদের বয়স সাত থেকে ৪০ এর মধ্যে। বলা হচ্ছে, ওই মাদরাসায় তাদের ওপর অমানবিক অত্যাচার চালানো হয়। কাতসিনা অঞ্চলে রেইড দিয়ে তাদের উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নাইজেরিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘আলমাজিরিস’ নামে পরিচিত। প্রায় এক কোটি শিশু এ স্কুলগুলোতে যায় বলে মুসলমানদের অধিকার নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন মুসলিম রাইটস কনসার্নের (মুরিক) অনুমান।

স্থানীয় সময় সোমবার কাতসিনা অঞ্চলের পুলিশের মুখপাত্র সানসুই বুবা এক বিবৃতিতে জানান, তদন্তের সময় সাত থেকে ৪০ বছর বয়সী ৬৭ জনকে শেকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তরা নানান অমানবিক ও নির্মম ব্যবহারের শিকার হয়েছেন।

এদিকে ওই ‘নির্যাতন কেন্দ্র’ চালানোর অভিযোগে ওই প্রতিষ্ঠান থেকে ৭৮ বছর বয়সী মাল্লাম বেলো আবদুল্লাহি ওমর নামে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অবাধ্যদের সন্তানদের ঠিক করতে এবং ইসলামিক দর্শন শিক্ষা দিতে পরিবারের সদস্যরাই বালক ও পুরুষদের ওই মাদরাসায় পাঠাতেন বলে প্রতিষ্ঠানটির কাছাকাছি এলাকায় বসবাস করা লাওয়াই মুসা নামের এক ব্যবসায়ী জানান। সরকার এ স্কুলগুলো বন্ধের পরিকল্পনা করছে বলে গত জুন মাসে জানিয়েছিলেন দেশটির মুসলিম প্রেসিডেন্ট বুহারি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর