,

ঘরে বসে গান গেয়ে ঝড় তুললেন নেহা

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তাঁর গান মানেই সুপারহিট। একের পর এক হিট গান দিয়ে আলোচনার কেন্দ্রে এ শিল্পী। তাঁর গায়কি, নাচ, সদা হাস্যোজ্জ্বল মুখ ভক্তমনে কাঁপন ধরায়। আর স্টাইল সেন্সের জন্যও বিখ্যাত নেহা।

নেহা কক্করের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা আট মিলিয়নের বেশি। প্রায়ই তাঁকে বিভিন্ন গানের ভিডিও শেয়ার করতে দেখা যায়। এবার ঘরে বসে গাইলেন ‘তুম হি আনা’ গানটি। আর হু হু করে বেড়ে চলল দর্শক-শ্রোতা।

‘তুম হি আনা’ গানটির আসল গায়ক জুবিন নটিয়াল, কভার করেছেন নেহা কক্কর। গানটির সুরকার পায়েল দেব। তাঁদের প্রশংসা করতেও ভোলেননি নেহা।

শুনুন গানটি :

ইউটিউবে নেহার গানটি মাত্র দুই দিনে ভিউ পেয়েছে ১২ লাখের বেশি। আর মন্তব্য-ঘর ভেসে যাচ্ছে প্রশংসায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী নেহা কক্কর। ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার বা অনুসরণকারীর সংখ্যা ২৮ মিলিয়ন ছাড়িয়েছে।

বলিউড সংগীতশিল্পীদের মধ্য অন্যতম জনপ্রিয় নেহা কক্কর। ‘মানালি ট্র্যান্স’, ‘কালা চশমা’, ‘কর গ্যায়ি চুল’, ‘লন্ডন ঠমকড়া’, ‘ধাতিং নাচ’, ‘দিলবার’, ‘আঁখ মারে’, ‘কোকা-কোলা’, ‘ও সাকি সাকি’সহ অসংখ্য চার্টবাস্টার রয়েছে এ শিল্পীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর