সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানে সীমা অতিক্রমের অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক বিবৃতিতে তিনি এই শাস্তির অংশ হিসেবে শীঘ্রই তুরস্কের দু’জন মন্ত্রী এবং তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানান। এছাড়াও দেশটির সঙ্গে একশ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিত ও তুরস্কের স্টিলের ওপর ৫০ শতাংশ কর বসানো হবে বলে জানান তিনি।

গত ৯ অক্টোবর থেকে তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের মাধ্যমে অঞ্চলটি থেকে আইএস জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে আগ্রহী আঙ্কারা। এই সেফ জোনে দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় আঙ্কারা।

তুর্কি অভিযানের আগে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হলে তুরস্ককে সীমা অতিক্রমের বিষয়ে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র।

সোমবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তুরস্ক যদি এই ‘মারাত্মক ও ধ্বংসাত্মক পথ’ অব্যাহত রাখে তাহলে খুব দ্রুত তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে। প্রত্যাহার করে নেয়া সেনা আবারও মোতায়েন করা হবে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, তুরস্কের সামরিক অভিযান বেসামরিক মানুষকে বিপদগ্রস্থ করছে আর ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি তৈরি করেছে।

বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তুরস্কের কর্মকান্ড মানবিক সংকট এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের শর্ত তৈরির কারণ হচ্ছে। তুরস্ককে অবশ্যই ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুসহ বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর এখন বা ভবিষ্যতে এই অঞ্চলে আটক আইএস সন্ত্রাসীদের দায় নিতে হবে।

এদিকে ট্রাম্পের এই বিবৃতির পর শীঘ্রই সিরিয়ার উত্তরাঞ্চল সফরে যাবেন বলে জানয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে