,

রীতি-রেকর্ড ভেঙে দুই লেখক জিতলেন ‘বুকার পুরস্কার’

news-image

নিউজ ডেস্ক : বহু বছরের নিয়ম আর রেকর্ড ভেঙে এবছর বুকার পুরস্কার জিতেছেন দুই নারী। তারা হলেন কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড ও ব্রিটিশ লেখক বার্নার্ডাইন এভারিস্টো।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

মার্গারেট ‘এ হ্যান্ডমেইডস টেল’-এর সিক্যুয়েল ‘দ্য টেস্টামেন্টস’ ও এভারিস্টো তার ‘গার্ল, ওম্যান, আদার’-এর জন্য এ পুরস্কার জিতেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এবছর বিজয়ী হিসেবে দুইজনের নাম বেছে নেয় বুকার কর্তৃপক্ষ।

বুকারের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার যৌথভাবে পুরস্কার জেতার ঘটনা। ১৯৯৩ সালে নিয়ম করা হয়েছিল, এই পুরস্কার আর কখনোই ভাগাভাগি করে দেওয়া হবে না। কিন্তু, এবছর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ বেকায়দায় পড়েন বিচারকেরা।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের সাহিত্য বিষয়ক পরিচালক গ্যাবি উড বলেন, বুকারের বিচারকেরা টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সংক্ষিপ্ত তালকায় থাকা জনপ্রিয় বইগুলো নিয়ে আলাপ-আলোচনা করে বুঝতে পারেন, এর মধ্য থেকে একজন বিজয়ী বের করা অসম্ভব।

বুকার পুরস্কারের ওয়েবসাইটের তথ্যমতে, এর আগে মাত্র দু’বার বুকার পুরস্কার ভাগাভাগির ঘটনা ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে এ পুরস্কার জেতেন।

শুধু প্রথা ভেঙে যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। তাছাড়া, ৭৯ বছর বয়সে এ পুরস্কার জেতায় তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী।

আর বার্নার্ডাইন এভারিস্টো হচ্ছেন বুকারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

দুই বিজয়ী পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৫৩ লাখ ৬৪ হাজার টাকা প্রায়) ভাগাভাগি করে নেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর